যেমন হবে ওয়ানপ্লাস ৮ প্রো

২০ নভেম্বর, ২০১৯ ২৩:০৯  
ইতিমধ্যেই ওয়ানপ্লাস তাদের পরবর্তী স্মার্টফোন তৈরির কাজ শুরু করেছে। সম্প্রতি ওয়ানপ্লাস ৮ প্রো নামের এই স্মার্টফোনের ডিজাইন অনলাইনে প্রকাশ হয়েছে। চলুন জেনে নিই যেমন হবে ওয়ানপ্লাস ৮ প্রো ফোনটি দেখতে। প্রকাশিত ডিজাইন থেকে জানা গেছে, ফোনটিতে পাঞ্চ হোল ডিসপ্লে থাকবে। পিছনে থাকছে চারটি ক্যামেরা। চতুর্থ ক্যামেরাটি একটি টাইম অব ফ্লাইট (টিওএফ) ক্যামেরা হতে চলেছে। এছাড়াও ফোনের পিছনে লেজার অটো ফোকাসের জন্য বিশেষ মডিউল থাকছে। যদিও নতুন ডায়াগ্রামে ফোনের সামনে থেকে দুটি আলাদা ডিজাইন দেখা গেছে। এর মধ্যে একটি ডিজাইনে পাঞ্চ হোলে একটি সেলফি ক্যামেরা, অন্য ডিজাইনে দুটি সেলফি ক্যামেরা দেখা গেছে। আর সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্টে জানা যায়, ফোনটিতে ১২০ গিগাহার্জ রিফ্রেশ রেট ডিসপ্লে থাকছে। ধারণা করা হচ্ছে, দুটি মডেলে আসবে নতুন ফোনটি। একটি সেলফি ক্যামেরার ফোনটি ওয়ানপ্লাস ৮ এবং ডুয়াল সেলফি ক্যামেরার ফোনটি ওয়ানপ্লাস ৮ প্রো নামে উন্মোচিত হবে। ডায়াগ্রামে ফোনের ডান দিকে পাওয়ার ও ভলিউম বাটন দেখা গেছে। যদিও সেখানে স্পেসিফিকেশনের উল্লেখ নেই। ডিবিটেক/বিএমটি